টঙ্গীতে আ’ লীগ নেতা হেলালের বাড়িতে ককটেল বিস্ফোরণ
Advertisements

রাজধানীর কাফরুলে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন অটোরিকশাচালক আহত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান ইসলাম যুগান্তরকে জানান, কাফরুল থানার সামনে বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

এদিকে শুক্রবার দুপুরের পর রাজধানীর কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুমার নামাজের পর মালিবাগ রেলগেট এলাকায় এবং সন্ধ্যার দিকে যাত্রাবাড়ী, মহাখালী ও আগারগাঁওয়ে এসব বিস্ফোরণ ঘটে।

যাত্রাবাড়ীতে চার ককটেল বিস্ফোরণ

সন্ধ্যা সোয়া ৭টার দিকে যাত্রাবাড়ীর পৃথক দুটি স্থানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, সোয়া ৭টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পর যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের সামনে আরও তিনটি ককটেল বিস্ফোরণ হয়। এ সময় আতঙ্কে পথচারীদের ছোটাছুটি করতে দেখা যায়।

যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু যুগান্তরকে বলেন, যাত্রাবাড়ীর পৃথক স্থানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন অটোরিকশাচালক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্ফোরণগুলো কোথা থেকে ঘটানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়েছে।

ঘটনার পর ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের উপ-পুলিশ কমিশনার মীর মহশীন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত অটোরিকশাচালকের খোঁজখবর নেন। এ ঘটনার পর যাত্রাবাড়ী মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মহাখালী ও আগারগাঁওয়ে বিস্ফোরণ

শুক্রবার সন্ধ্যার দিকে মহাখালী ও আগারগাঁওয়েও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মহাখালীতে পরপর দুটি ককটেল বিস্ফোরণ হয়। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের কাছাকাছি সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মালিবাগে দুটি ককটেল বিস্ফোরণ

জুমার নামাজের পর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

Advertisements