জ্বালানি তেলের দাম ৫ টাকা কমিয়ে প্রজ্ঞাপন
Advertisements

ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে সংকট দেখা দেওয়ায় দেশের ফিলিং স্টেশনগুলোতে অকটেন ও পেট্রল সরবরাহ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেলের গড় বিক্রয় হ্রাসের হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে জ্বালানি তেল সরবরাহ ও গ্রহণ সংক্রান্ত বিষয়ে নতুন নির্দেশনা প্রদান করেছে বিপিসি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রলের গড় বিক্রয় হ্রাসের হার আগের ২৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী ফিলিং স্টেশনগুলোকে বরাদ্দ চার্ট অনুসারে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

এছাড়া হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার বা এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

Advertisements