জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা
Advertisements

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তিনি সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে দায়িত্ব পালন করেন। মহাসড়কে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়াও পরিচালিত হয়।

এ সময় পুরো স্মৃতিসৌধ এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয় এবং নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রথম কর্মদিবস উপলক্ষে দুপুরে সচিবালয়ে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে তার সভাপতিত্বে নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের (সচিব) সঙ্গে বৈঠকেও বসবেন তিনি।

Advertisements