ইরাকে বিধ্বস্ত মার্কিন কেসি-১৩৫
Advertisements

যুক্তরাষ্ট্রের একটি কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিমানে থাকা ছয় ক্রু সদস্যের সবাই নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। খবর দিয়েছে আলজাজিরা।

সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শত্রুপক্ষের হামলা বা বন্ধুসুলভ আগুনের কারণে বিমানটি বিধ্বস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ক্রু সদস্যদের পরিচয় তাদের পরিবারের সদস্যদের অবহিত করার পর প্রকাশ করা হবে। সাধারণত পরিবারের সদস্যদের জানানোর অন্তত ২৪ ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে এ ধরনের তথ্য প্রকাশ করা হয়।

এর আগে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, দুর্ঘটনার পর চারজন ক্রু সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে এবং নিখোঁজ দুইজনকে উদ্ধারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পরে নিশ্চিত করা হয়, বিমানে থাকা সব ছয়জন ক্রু সদস্যই নিহত হয়েছেন।

Advertisements