নিঃসন্তান দম্পতিদের জন্য সুখবর নিয়ে রাজধানীর মিরপুরে নতুনভাবে সন্ধ্যাকালীন চেম্বার শুরু করতে যাচ্ছেন দেশের খ্যাতনামা বন্ধ্যাত্ব ও প্রজনন বিশেষজ্ঞ ডাঃ মোশতাক আহমেদ। দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞ এই চিকিৎসক বাংলাদেশের প্রথম এমব্রায়োলজিস্ট হিসেবে পরিচিত এবং ICSI ও FET-এর পথপ্রদর্শক হিসেবে সুপরিচিত।
ডাঃ মোশতাক আহমেদ গত ২৫ বছর ধরে বাংলাদেশে বন্ধ্যাত্ব চিকিৎসা দিয়ে আসছেন। তার চিকিৎসা সেবার মাধ্যমে অসংখ্য দম্পতির সন্তান লাভের স্বপ্ন পূরণ হয়েছে। বন্ধ্যাত্ব চিকিৎসাকে আরও উন্নত ও সেবামুখী করতে তিনি ২০০৩ সালে প্রতিষ্ঠা করেন “হার্ভেস্ট ইনফার্টিলিটি কেয়ার”।
দীর্ঘদিন ধরে তিনি তার প্রতিষ্ঠিত এই সেন্টারেই সুনামের সাথে চিকিৎসা প্রদান করে আসছিলেন। তবে রোগীদের সুবিধার কথা বিবেচনা করে এবার তিনি মিরপুর ১০ নম্বরে নতুনভাবে সন্ধ্যাকালীন চেম্বার শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি আগে কখনো সন্ধ্যার পর রোগী দেখতেন না। নিঃসন্তান দম্পতিদের আরও সহজে সেবা পৌঁছে দিতে এবারই প্রথম তিনি সন্ধ্যার পর চেম্বার পরিচালনা করবেন।
জানা গেছে, শুক্রবার ও সোমবার ব্যতীত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রোগী দেখা হবে।
চিকিৎসা নিতে আগ্রহীদের দ্রুত সিরিয়াল নিশ্চিত করার জন্য নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
০১৮১৭-১৪৬৬৪০
০১৭০৬৩২০০৩৯
চেম্বার ঠিকানা:
হার্ভেস্ট ইনফার্টিলিটি কেয়ার
৪র্থ তলা, বাসা ০১, ব্লক-এ, সেকশন ১০,
মিরপুর, ঢাকা-১২১৬
ইনডোর স্টেডিয়ামের বিপরীতে,
ডিজি ল্যাব আউটডোর বিল্ডিং-এর উপরে





































